বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমস্থানীয় সংবাদদশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির।।

দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির।।

আইকন
হেলাল আহমদ
২৩ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক বাদশা ফকির।।

প্রবাস জীবন শেষে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় । টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সিঙ্গাপুর প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ বাদশা ফকির। দীর্ঘদিন প্রবাসে থেকে সততা, পরিশ্রম ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় তিনি ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সাধারণ মানুষ, যুব সমাজ ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা দেখা যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে থাকাকালীন সময়েও তিনি নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা সহায়তা, চিকিৎসা সহযোগিতা, খেলাধুলার পৃষ্ঠপোষকতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অবদান রাখায় এলাকাবাসীর কাছে একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। স্থানীয় টেম্পু চালক মিন্টু বলেন,

“বাদশা ভাই মানুষের জন্য কাজ করেন। গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করেন। আমরা চাই এমন ভালো মানুষই চেয়ারম্যান হোক।”

এদিকে ইউনিয়নের কয়েকজন বিএনপির কর্মীর সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক মতভেদ থাকলেও বাদশা ফকির একজন উদার মনের ও দানশীল ব্যক্তি হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তারা বলেন,

“বাদশা মিয়া মনের দিক থেকে অনেক বড় মানুষ। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। এমন দানশীল ও মানবিক মানুষই আমাদের চেয়ারম্যান হওয়া উচিত।”

স্থানীয় সচেতন মহলের মতে, বর্তমান সময়ে জনগণের সেবায় নিবেদিত, সৎ ও মানবিক নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই জায়গা থেকে বাদশা ফকিরের মতো সমাজসেবী ব্যক্তিত্ব ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও অনেকে আশা প্রকাশ করেছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বাদশা ফকির বলেন,

“আমি দীর্ঘদিন প্রবাসে থেকেছি। জীবনের বড় একটি সময় কষ্ট করে কাটিয়েছি। এখন আমার একটাই লক্ষ্য—নিজ এলাকার মানুষের জন্য কাজ করা। আমি চাই দশকিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে। শিক্ষা, খেলাধুলা ও মানবিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। এজন্য আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”তিনি আরও বলেন,

“চেয়ারম্যান হওয়া আমার কাছে শুধু একটি পদ নয়, এটি মানুষের সেবা করার একটি সুযোগ। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।”

এলাকাবাসীর ধারণা, মানবিক গুণাবলী, সামাজিক গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততার কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদশা ফকির শক্ত অবস্থানে থাকবেন।

আরও খবর
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত