বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমস্থানীয় সংবাদগোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে হত্যার অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে হত্যার অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ

আইকন
হেলাল আহমদ
০১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে হত্যার অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে স্বামী ও স্বামীর বাড়ির লোকজন কর্তৃক পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাঘা ইউনিয়নের গৌড়াবাড়িস্থ এক কমিউনিটি সেন্টারে বাঘা ইউনিয়নবাসী স্থানীয়দের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান ছানা মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য জাহেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আহমদ,লন্ডন বিএনপি নেতা কাদির হোসেন বাবুল, গোলাপগঞ্জ  উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হেকিম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবুল কালাম, ইউপি সদস্য বাহা উদ্দিন বাহার, বিশিষ্ট মুরব্বি হেকিম সামাদ উদ্দিন, সমাজসেবী আবুল হাসনাত, মোশাররফ হোসেন শাফি, জাকারিয়া শাহজাহান, আব্দুল কাদির লালা, মাহবুব উদ্দিন, ঝুমকি রানী দেবের বাবা শ্রী সন্নৎ দেব, চাচা হরিপদ দেব প্রমুখ।

প্রতিবাদ সভায় ঝুমকি রানী দেবের পরিবারের সদস্যরা বলেন, বিয়ের পর থেকে ঝুমকি রানীকে স্বামী ও স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছেন। তারপরও ঝুমকি রানী সংসার টিকিয়ে রাখার স্বার্থে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে আসছিলেন। তারা বলেন, ঝুমকি রানীকে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে তার লাশ ঝুলিয়ে রেখেছেন। তারা এমন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 বক্তারা বলেন, ঝুমকি রানী দেবের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।  সভায় উপস্থিত এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সভায় প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরআগে গত ২৪ মে উপজেলার হেতিমগঞ্জ পূর্বপাড়ায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূ ঝুমকি রানী দেবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও খবর
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত