বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমস্থানীয় সংবাদছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

আইকন
হেলাল আহমদ
২১ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুলের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মসজিদভিত্তিক ১৪৪৭ হিজরি/২০২৬ সনের ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৪টায় চিকনাগুল বাজারস্থ আল মাসিম মার্কেট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের কার্যকরী কমিটির সভাপতি মাওলানা হিফজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বক্কর।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক গোলজার আহমেদ হেলাল বলেন, “বর্তমান সময়ে শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। মসজিদভিত্তিক মক্তব শিক্ষা একজন শিশুর নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আজ অনেক অভিভাবক সন্তানদের জন্য ভালো স্কুল-কলেজ খুঁজে বের করতে সচেষ্ট থাকলেও ধর্মীয় শিক্ষার মান ও পরিবেশ সম্পর্কে তেমন গুরুত্ব দেন না। আধুনিক শিক্ষার পাশাপাশি কোরআন ও ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ প্রতিটি মুসলিম শিশুর জন্য অত্যন্ত জরুরি। কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং একজন সৎ, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তোলে।

তিনি আরও বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনের জন্য নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষ প্রয়োজন। আর সেই ভিত্তি তৈরি হয় মসজিদভিত্তিক শিক্ষা ও পারিবারিক ধর্মীয় চর্চার মাধ্যমে। ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ড চিকনাগুল যে উদ্যোগের মাধ্যমে শিশুদের কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনি শিক্ষায় সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল, চিকনাগুল শাহী ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা কারী আব্দুর রউফ, জৈন্তাপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আহ্বায়ক ও জৈন্তাপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হালিম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদীস হরিপুর বাজারের শিক্ষক আলহাজ ফরিদ উদ্দিন রাজাগঞ্জী, বোর্ডের উপদেষ্টা মাওলানা সালিক আহমদ ও আব্দুস সালাম।

এছাড়া উপস্থিত ছিলেন বোর্ডের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান, সহসভাপতি মাওলানা জাকারিয়া আহমেদ, ইউসুফ আহমেদ, মাওলানা কয়েছ আহমেদ, মোহাম্মদ আব্দুল্লাহ, হাফিজ আব্দুর রশিদ, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা সালমান আহমেদ, মাওলানা দেলোয়ার হোসেন, হাফিজ মোহাম্মদ জাকারিয়া, মাওলানা শাহিন আহমেদ, মাওলানা মাহফুজুর রহমান, তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম, মুরাদ হাসান ও সোয়েব রানা প্রমুখ।

অনুষ্ঠানে চিকনাগুল ইউনিয়নের ৪৮টি মসজিদের মক্তবের মধ্যে ৩২টি মসজিদ মক্তবের শিক্ষার্থীরা ছাবাহী ক্বোরআন শিক্ষা বোর্ডের মসজিদভিত্তিক ৩য় কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় সর্বোচ্চ মেধাতালিকায় স্থান পাওয়া ১৫ জন শিশু শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে টি-শার্ট ও হিজাব বিতরণ করা হয়।

এ সময় মসজিদভিত্তিক ধর্মীয় শিক্ষায় বিশেষ অবদান রাখায় ২১ জন শিক্ষককেও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন কারী মাওলানা  আব্দুর রউফ।

আরও খবর
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত