বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমজাতীয়ইতালিয়ান প্রযুক্তি ও আন্তর্জাতিক মান নিয়ে যাত্রা শুরু করল মিলানো সিরামিকস

ইতালিয়ান প্রযুক্তি ও আন্তর্জাতিক মান নিয়ে যাত্রা শুরু করল মিলানো সিরামিকস

আইকন
হেলাল আহমদ
১৩ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ইতালিয়ান প্রযুক্তি ও আন্তর্জাতিক মান নিয়ে যাত্রা শুরু করল মিলানো সিরামিকস

ইতালিয়ান প্রযুক্তি, আধুনিক নকশা এবং আন্তর্জাতিক মানের সমন্বয়ে দেশের নির্মাণশিল্পে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড মিলানো সিরামিকস।

সোমবার ১৩ জুলাই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়। এসেন্স অব ইতালিয়ান ক্রাফট এই মূল ভাবনা সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে দেশের শিল্প, স্থাপত্য ও ব্যবসায় খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া উপস্থিত ছিলেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম, ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন, নির্বাহী পরিচালক ইমরান আহমেদ, দেশি বিদেশি স্থপতি, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধনী বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন, মিলানো সিরামিকস অত্যাধুনিক ইতালিয়ান প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার সমন্বয়ে কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের এমন উদ্যোগ দেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

বিশেষ অতিথির বক্তব্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, উন্নত প্রযুক্তি, মানসম্মত উৎপাদন, আধুনিক নকশা এবং দায়িত্বশীল শিল্পচর্চার মাধ্যমে মিলানো সিরামিকস দেশের নির্মাণ ও আবাসন খাতে ইতিবাচক অবদান রাখবে।

অনুষ্ঠানে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. হাসান আরিফ, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম. আহমেদসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

স্বাগত বক্তব্যে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, তাদের লক্ষ্য শুধু সিরামিক পণ্য উৎপাদন নয়, বরং প্রতিটি আবাসনকে নান্দনিক ও শিল্পসম্মত পরিবেশে রূপ দেওয়া।

উদ্বোধনের পর আয়োজিত সাংস্কৃতিক পর্বে মিলানো টাইলসের নকশা ও সৌন্দর্য তুলে ধরে বিশেষ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি ইতালিয়ান ব্যালে এবং ইতালি বাংলাদেশ ফিউশন নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের সমাপনীতে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের নির্বাহী পরিচালক ইমরান আহমেদ।

অনুষ্ঠানে এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ইতালীয় অংশীদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন সিস্টেম সিরামিকসের এরিয়া ম্যানেজার ফ্রান্সেসকো পিয়ানি এবং এইচএলটি ডিএলটির উপব্যবস্থাপনা পরিচালক সোফিয়া।

পুরো আয়োজনের মঞ্চসজ্জা ও পরিবেশে ইতালির স্থাপত্য ও সংস্কৃতির আবহ ফুটিয়ে তোলা হয়। মিলানের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী থেকে অনুপ্রাণিত নকশা, ইতালীয় সংগীত এবং বিশেষ খাবারের আয়োজনের মাধ্যমে অতিথিদের সামনে ইতালীয় পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়।

আরও খবর
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি
ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ
ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ
ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি
ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি
নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন
নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন
আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের
আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের
জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণিসম্পদ ধ্বংস, ৩০ কোটি টাকার বেশি আর্থিক লোকসানের প্রাক্কলন
চট্টগ্রাম বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণিসম্পদ ধ্বংস, ৩০ কোটি টাকার বেশি আর্থিক লোকসানের প্রাক্কলন