শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
 শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
সংসদ সদস্য মিলন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
হোমস্থানীয় সংবাদএক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন

এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন

আইকন
হেলাল আহমদ
০৪ আগস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন

শিক্ষকতার আলো ছড়িয়ে এবং সুদীর্ঘ ১৪ বছর নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে অবসরে গেছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহ্যবাহী হরিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন। মঙ্গলবার ৪ আগস্ট বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে বিদায় জানাতে এবং সম্মান জানাতে এক অত্যন্ত আবেগপূর্ণ ও সুসংগঠিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ মুহূর্তে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে বিদায়ী শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আলা উদ্দিন এবং পুরো কর্মসূচি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও জয়নাল আবেদীন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অনুষ্ঠানকে আলোকিত করেন জৈন্তাপুর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো জুলহাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের জেনারেল ম্যানেজার ও বিদায়ী শিক্ষিকার স্বামী খোন্দকার একরামুল কবির হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এনায়েত হোসেন জুয়েল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা কবির আহমেদ। একই সঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সোহানা বেগম বিশিষ্ট মুরুব্বি আলহাজ্ব আব্দুল হামিদ এবং সদস্য ফারুক আহমেদ তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সায়রা বেগম বিলকিস বেগম রোমেনা ইয়াসমিন রোকশানা বেগম ও সুমাইয়া বেগম। পরিচালনা পর্ষদের সদস্য বশির উদ্দিন এবং স্কুল সহকারী ইলিয়াস আলী সাজুসহ সাবেক শিক্ষার্থী মাছুম আহমেদ এবং প্রতিনিধি মো আব্দুল্লাহ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন। সেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়।

সম্মাননা সভায় বক্তারা বিদায়ী প্রধান শিক্ষিকার সততা দায়িত্বশীলতা এবং শিষ্টাচারের ভুয়সী প্রশংসা করেন। তারা উল্লেখ করেন যে হোসনে আরা পারভীন তাঁর দীর্ঘ প্রশাসনিক ও শিক্ষাদান কার্যক্রমে বহু শিক্ষার্থীর জীবনকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। শিক্ষকতা পেশা থেকে প্রাতিষ্ঠানিক অবসর থাকলেও একজন শিক্ষকের আদর্শ ও শিক্ষা সবসময় সমাজকে আলোকিত করে রাখে এবং এই বিদায়ী শিক্ষকের অবদান স্থানীয় শিক্ষা পরিবার চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবীণ এই শিক্ষিকার হাতে সম্মাননা স্মারক বিশেষ উপহার এবং ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এসময় এক বিদায়ঘন আবহের সৃষ্টি হয় এবং উপস্থিতি অনেকের চোখ অশ্রুতে ছলছল করে ওঠে। অনুভূতির কথা জানাতে গিয়ে হোসনে আরা পারভীন বিদায়ী বক্তব্যে বলেন যে দীর্ঘ কাজের অভিজ্ঞতা এবং সবার কাছ থেকে পাওয়া ভালোবাসাই তাঁর জীবনের পরম পাওয়া। তিনি ভবিষ্যতের পথচলায় সবার নিকট দোয়া প্রার্থনা করেন।

পরিশেষে বিদায় সংবর্ধনার পর শিক্ষার্থীরা রাজকীয় আয়োজনে তাঁদের প্রিয় শিক্ষককে বিদায় জানান। বিদায়ী শিক্ষিকাকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তামাবিল মহাসড়ক পর্যন্ত সড়কজুড়ে ফুলের পাপড়ি ছিটিয়ে এবং আনন্দময় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদায় জানানো হয়। উল্লেখ্য যে ২০১২ সালে হরিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে টানা ১৪ বছর সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি এই দীর্ঘ শিক্ষাজীবনের সমাপ্তি ঘটালেন।

আরও খবর
সংসদ সদস্য মিলন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন  ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ
সংসদ সদস্য মিলন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ
শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ
শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা
শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা
১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান
১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান