শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
 শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক
সংসদ সদস্য মিলন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা ১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান গোলাপগঞ্জে ভোরে ঝটিকা মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৫ বিয়ানীবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেফতার মাদক ব্যবসায়ী জৈন্তাপুরে ওয়াচ টাওয়ারে ঝুলছিল বিজিবি সদস্যের মরদেহ ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা জৈন্তাপুরে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে ছাত্রশিবিরের সংবর্ধনা তামাবিল মহাসড়কে গেটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত,মা আহত; সড়ক অবরোধ তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত অপপ্রচারের অভিযোগে আইনি পদক্ষেপ নিলেন চেয়ারম্যান ইন্তাজ আলী জৈন্তাপুরে প্রস্তাবিত পৌরসভা বাতিলের দাবি সচেতন নাগরিক ফোরামের শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের জৈন্তাপুরে শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দিরে দুর্ধর্ষ চুরি, ক্ষতি ৩০ লাখ টাকা জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে প্রাণ গেল দ্বিতীয় স্ত্রীর, স্বামী ও প্রথম স্ত্রী পুলিশের হেফাজতে জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও বিরুদ্ধে বিক্ষোভ সিলেটের জৈন্তাপুরে গণপরিবহনের ধাক্কায় গুরুতর আহত পথচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়দের মহাসড়ক অবরোধ এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবর জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন। এক বর্ণাঢ্য কর্মজীবনের সার্থক সমাপ্তি, অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সারাদেশে সাধারণ মানুষের মাঝে সঞ্চয় প্রবৃত্তি বৃদ্ধি ও সুরক্ষার লক্ষ্য নিয়ে চালু হওয়া ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ড্র রোববার দুই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে।
হোমস্থানীয় সংবাদক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা

ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা

আইকন
হেলাল আহমদ
২৯ আগস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ক্ষ্যাপের’ মাঠ থেকে বসুন্ধরা কিংসে—জৈন্তাপুরের হিলাল আহমেদের নতুন যাত্রা

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের বিভিন্ন মাঠে ‘ক্ষ্যাপের’ ফুটবলে একের পর এক দুর্দান্ত সেভ করে আলোচনায় আসা গোলরক্ষক হিলাল আহমেদের নতুন ঠিকানা এখন দেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে বসুন্ধরা কিংসে যোগ দিয়ে পেশাদার ফুটবলের বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার এই প্রতিভাবান গোলরক্ষক।

হিলাল আহমেদ জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কুদরত উল্লাহর ছেলে। স্থানীয় ফুটবলে দীর্ঘদিন ধরে গোলরক্ষক হিসেবে দারুণ পারফরম্যান্স করে আসছেন তিনি। বিশেষ করে সিলেট অঞ্চলের বিভিন্ন মাঠে ‘ক্ষ্যাপের’ ফুটবলে তাঁর দুর্দান্ত সেভ ও অসাধারণ পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের নজর কাড়ে। তাঁর বেশ কিছু দুর্দান্ত সেভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে ছড়িয়ে পড়লে দ্রুত পরিচিতি পান তিনি।

কখনো একা দলকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন, আবার কখনো গোলপোস্টের নিচে অসাধারণ দক্ষতায় হয়ে উঠেছেন ম্যাচের নায়ক। স্থানীয় ফুটবলে এমন ধারাবাহিক পারফরম্যান্সই হিলালকে ধীরে ধীরে বড় মঞ্চের দিকে এগিয়ে নেয়।

তবে হিলালের ফুটবলযাত্রা শুধু স্থানীয় মাঠে সীমাবদ্ধ নয়। ঢাকার প্রতিযোগিতামূলক ফুটবলেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। তৃতীয় বিভাগ লিগ দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা। এরপর দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ ও সিনিয়র ডিভিশন পেরিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল) খেলার সুযোগ পান তিনি। বিসিএলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে মাঠে নেমেছেন এই গোলরক্ষক।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হিলাল। ২০২৫ সালের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সিলেট ভেন্যুর উদ্বোধনী ম্যাচে সিলেট জেলা দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছিলেন তিনি।

গত কয়েক বছরে সিলেট অঞ্চলের বিভিন্ন মাঠে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্দান্ত সেভের ভিডিও তাঁকে স্থানীয় ফুটবলের পরিচিত মুখে পরিণত করে। এবার সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের জার্সিতে নিজেকে প্রমাণের সুযোগ পেয়েছেন হিলাল।

বসুন্ধরা কিংসে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হিলাল আহমেদ বলেন, “আমি খুবই খুশি এবং গর্বিত বসুন্ধরা কিংসে সুযোগ পেয়ে। নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল দেশের সেরা ক্লাবে খেলব। খালেদ স্যারের (খালেদ আহমেদ) কারণে কিংসে যোগ দিতে পেরেছি। আশা করি, ভালো কিছু হবে।”

জৈন্তাপুরের ফতেপুর ইউনিয়নের স্থানীয় মাঠ থেকে শুরু করে সিলেটের বিভিন্ন ‘ক্ষ্যাপের’ আসর, এরপর ঢাকার প্রতিযোগিতামূলক ফুটবল—ধাপে ধাপে এগিয়ে এবার দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে জায়গা করে নিয়েছেন হিলাল আহমেদ।

তাঁর এই সাফল্যে গর্বিত জৈন্তাপুরের ক্রীড়াঙ্গনের মানুষও। স্থানীয় পর্যায়ে প্রতিভা বিকাশের সুযোগ পেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও যে খেলোয়াড়রা দেশের বড় মঞ্চে উঠে আসতে পারেন, হিলালের যাত্রা তারই একটি উজ্জ্বল উদাহরণ।

‘ক্ষ্যাপের’ মাঠের পরিচিত সেই গোলরক্ষক এখন বসুন্ধরা কিংসের জার্সিতে। সামনে বড় চ্যালেঞ্জ, বড় মঞ্চ এবং নিজেকে প্রমাণের নতুন সুযোগ—নতুন অধ্যায়ে হিলাল আহমেদের কাছ থেকে আরও দুর্দান্ত সেভের প্রত্যাশায় সিলেট ও জৈন্তাপুরের ফুটবলপ্রেমীরা।

আরও খবর
সংসদ সদস্য মিলন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন  ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ
সংসদ সদস্য মিলন-কে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাতক পৌর বিএনপির নেতৃবৃন্দ
শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিরাই বালিকা বিদ্যালয়ের বার্ষিক মিলাদ
শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কলিম উদ্দিন আহমেদ মিলন এমপিকে অভিনন্দন জানিয়েছেন
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
র‍্যালিতে মুখর দিরাই, বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী
শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা
শান্তিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ১৭ বাসকে ৩২ হাজার টাকা জরিমানা
১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান
১ লক্ষ কোটি টাকা বিদ্যুৎখেকো আওয়ামী লীগের ব্যবসায়ীরা পাচার করে নিয়ে গেছে : গোলাপগঞ্জে এমপি এমরান