বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমআন্তর্জাতিকশেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

আইকন
ন্যাশনাল বার্তা
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনাকে কাঁদিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল

কোপা আমেরিকা ফুটসালের ফাইনালে আবারও রোমাঞ্চ ছড়াল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। হাড্ডাহাড্ডি লড়াই, নাটকীয় সমাপ্তি আর শেষ মুহূর্তের গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে রেকর্ড গড়ল ব্রাজিল।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোরে প্যারাগুয়ের লুক শহরের প্যারাগুয়ে অলিম্পিক কমিটির অস্কার হ্যারিসন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ২–১ গোলে পরাজিত করে কোপা আমেরিকা ফুটসালের শিরোপা ঘরে তোলে ব্রাজিল। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১২তম শিরোপা জয়ের কীর্তি গড়ল সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে রাশিয়ার ক্লাব ক্রাসনোদারে খেলা জোয়াও ভিক্টর দুই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কাটিয়ে চোখধাঁধানো এক গোল করে দলকে এগিয়ে দেন।

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। চাপ সামলাতে গিয়ে একাধিকবার ফাউলের আশ্রয় নেয় তারা। তবে ব্রাজিলের গোলরক্ষক মাতেউস পুরো ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। মাতিয়াস রোসা ও কেভিন আরিয়েতার নেওয়া একাধিক নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।

ম্যাচের শেষভাগে নাটকীয়ভাবে সমতায় ফেরে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট বাকি থাকতে মাতিয়াস রোসার গোলে ১–১ সমতা আসে। তখন মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে।

কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি আর্জেন্টিনার। সমতার এক মিনিটের মধ্যেই বার্সেলোনার ফুটসাল তারকা দিয়েগো হেনরিক দুর্দান্ত এক গোল করে আবার ব্রাজিলকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই গোলই শিরোপা নির্ধারণ করে দেয়।

এই জয়ের মাধ্যমে কোপা আমেরিকা ফুটসালের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করল ব্রাজিল। অন্যদিকে, আর্জেন্টিনার শিরোপা সংখ্যা এখনো তিনটিতেই সীমাবদ্ধ। টুর্নামেন্টের ১৫তম আসরে তৃতীয় স্থান অর্জন করেছে পেরু।

আরও খবর
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
ইসরাইলের সাথে আলোচনার সিদ্ধান্তে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ
ইসরাইলের সাথে আলোচনার সিদ্ধান্তে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সৌদি আরবের আট বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সৌদি আরবের আট বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ