চালের দাম বাড়ার খবরেই কঠোর ব্যবস্থার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের বাজারে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য মোটা চালের দাম বাড়ার সংবাদ পাওয়ার পরপরই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজার স্থিতিশীল রাখতে তিনি এই তড়িৎ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল মঙ্গলবার এই নির্দেশনার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান প্রান্তিক জনগোষ্ঠীর প্রধান খাদ্য মোটা চালের দাম খুচরা বাজারে বেড়ে যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসিলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন। প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপের ফলে ইতোমধ্যে বাজারে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে এবং দাম নিয়ন্ত্রণে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।
বাজার মনিটরিংয়ের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান প্রচারণামূলক কর্মকাণ্ডের বিষয়েও কঠোর অবস্থান নিয়েছেন। রাজধানীর বিভিন্ন সড়কের বিলবোর্ডে তাকে অভিনন্দন জানিয়ে টানানো বিজ্ঞাপন এবং ব্যানারগুলো দ্রুত সময়ের মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া দেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা রোধ ডাকাতি ও অবৈধ পাচার বন্ধসহ মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সাধারণ জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে তিনি গুরুত্বারোপ করেন।
জনগণের সেবক হিসেবে প্রধানমন্ত্রীর এই জনবান্ধব ভূমিকা ও বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ সাধারণ মানুষের মনে স্বস্তি ও আশার সঞ্চার করেছে। ক্ষমতার দাপট বা প্রচারণার চেয়ে মানুষের অন্নের নিরাপত্তা এবং জীবনের সুরক্ষা নিশ্চিত করাই যে একটি সার্থক সরকারের মূল লক্ষ্য এই নির্দেশনার মাধ্যমে তা আবারও প্রতিফলিত হলো। সুশাসন ও ন্যায়বিচারের এই পথ ধরে দেশ এগিয়ে যাবে এবং প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এটাই এখন সময়ের দাবি।