বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
 বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★
হোম › সারাদেশ › মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আইকন
হেলাল আহমদ
০১ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোঃশাফায়েত হোসেন সুজন মুন্সী

স্টাফ রিপোটার 

কুমিল্লার মুরাদনগর উপজেলা-এর ১নং শ্রীকাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাকান্দা গ্রামে আজ দুপুর ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার বসতবাড়িসহ ঘরের যাবতীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে আনুমানিক ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন ১নং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইকবাল বাহার। এ সময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কিবরিয়া, সমাজসেবক সাফুল আল সুমন, মোজাম্মেল হক, আবদুল আল মামুন এবং সাংবাদিক শাফায়েত হোসেন সুজন মুন্সী।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চেয়ারম্যান ইকবাল বাহার বলেন,

রুবেল মিয়ার পরিবারের এই ক্ষতি অত্যন্ত মর্মান্তিক। একটি পরিবার মুহূর্তের মধ্যে তাদের সহায়-সম্বল হারিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছি। সরকারি সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সমাজের বিত্তবানদেরও এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন,

দুর্যোগ ও বিপদের সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করব যাতে পরিবারটি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আরও খবর
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি    অনুমোদিত
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত