বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
 বুধবার , ২৮ অক্টোবর ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরের ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন আবুল হাসনাত খাঁন ★ অনলাইন সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন গুরুত্বপূর্ণ, বললেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ★ জয়পুরহাটে ল্যাপটপ বিতরণ ও সার ডিলারশিপ নিয়ে অনিয়মের অভিযোগ, বিএনপি নেতার পোস্টে আলোচনা ★ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা হয়েছে বিভিন্ন সময়ে, মন্তব্য প্রধানমন্ত্রীর ★ সিলেট তামাবিল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের প্রাণহানি আহত অন্তত দশ ★ বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার পূর্বাভাস আইএমএফের, কমছে বাংলাদেশের প্রবৃদ্ধি ★ আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা, ট্যাক্সি ও ট্রাক চালক নিয়োগ নিয়ে আলোচনা ★ টিকটকে সরাসরি কেনাকাটার নতুন সুবিধা, যুক্ত হচ্ছে এআই সহকারী ★ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতার পদ স্থগিত ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ ★ পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি ★ ছাতকে আওয়ামীলীগ নেতার বাড়ির বাঁশঝাড় থেকে বিদেশি রিভলবার উদ্ধার ★ ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত ★ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার নির্দেশ ★ রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানাল ঢাকা ★ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে অগ্রগতি, পরীক্ষামূলক উৎপাদন শুরুর অপেক্ষা ★ শপথের পর সরকারি অর্থে দুর্নীতি করেননি, দাবি সংসদ সদস্য আমির হামজার ★ রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জৈন্তাপুরে ১৫টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট ★ ডিজিটাল কারসাজির মাধ্যমে জনপ্রতিনিধির ছবি বিকৃত করে ফেসবুকে ছড়ানোর অভিযোগ সিলেটের জৈন্তাপুরে ★ গোয়াইনঘাটে দায়িত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ওসি মো. ওমর ফারুক মোড়ল ★ দ্বিতীয় মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হওয়ায় কেএম লিমন'কে গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা ★ নিজপাট ইউপি’র ঘটনা নিয়ে ইন্তিয়াজ আলী চেয়ারম্যানের বক্তব্য-প্রকৃত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ★ জৈন্তাপুরে মহাসড়কের পাশে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ★ জৈন্তাপুরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্য ★ জৈন্তাপুরে মাদক-চোরাচালানে কঠোর হওয়ার নির্দেশ, অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত ★
হোম › সারাদেশ › চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

আইকন
হেলাল আহমদ
০৩ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
চুনারুঘাট বাজারে বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের সচেতনতামূলক অভিযান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 

হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়ের পর দোকানপাট ও শপিং মল খোলা রাখা বন্ধে তদারকি শুরু করেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা৭ টার পর সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে চুনারুঘাট পৌর শহরের বিভিন্ন বাজারে এই মনিটরিং কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চুনারুঘাট পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এ সময় চুনারুঘাট থানা-পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে। অভিযান চলাকালে দেখা যায়, নির্ধারিত সময়ের পরেও কিছু শপিং মল ও দোকান খোলা রয়েছে। প্রশাসন থেকে এসব প্রতিষ্ঠান দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে খোলা রাখলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই নির্দেশনা প্রচারের জন্য মাইকিং করা হয়েছে। এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ ব্যবসায়ীরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, সন্ধ্যা সাতটার পর দোকান বন্ধ রাখলে তাদের ব্যবসায় ধস নামবে। বিশেষ করে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন। ব্যবসায়ীরা মোমবাতি জ্বালিয়ে হলেও নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অনুমতির জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

এ বিষয়ে ইউএনও গালিব চৌধুরী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা পালন করা সবার দায়িত্ব। নির্ধারিত সময়ের পর শপিং মল বা দোকানপাট খোলা রাখলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি কঠোরভাবে পর্যবেক্ষণ করছি।

আরও খবর
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
ঘুষ গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ায় চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী সাময়িক বরখাস্ত
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের
শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী লাগাবে একটি গাছ’—সবুজ শ্রীকাইল ইউনিয়ন গড়ার আহ্বান আব্দুল মোমেনের
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি    অনুমোদিত
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর শাখার ৪২সদ্যস নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
কুমিল্লা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের যোগদান
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
ড্র দিয়ে শুরু হলো শ্রীকাইল সাউথ রাইজিং ট্যালেন্টস ফুটবল কাপ (এসএসআরটিএফসি) ২০২৬ উদ্বোধন
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মুরাদনগরের সোনাকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি