বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমআজকের শীর্ষ সংবাদমঞ্চে হেনস্তার শিকার মিমি, থানায় অভিযোগ

মঞ্চে হেনস্তার শিকার মিমি, থানায় অভিযোগ

আইকন
ন্যাশনাল বার্তা
২৮ জানুয়ারি ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
মঞ্চে হেনস্তার শিকার মিমি, থানায় অভিযোগ

একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অপমান ও হেনস্তার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী ও সাবেক সাংসদ মিমি চক্রবর্তী। গত রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর একটি ক্লাবের অনুষ্ঠানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।


মিমির অভিযোগ, নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পৌঁছানোর কারণে তিনি যখন মঞ্চে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন এবং পারফরম্যান্স শুরু করেছিলেন, ঠিক তখনই আয়োজকরা তাকে জোরপূর্বক স্টেজ থেকে নামিয়ে দেন। শুধু তাই নয়, ভক্তদের সঙ্গে ছবি তুলতেও তাকে বাধা দেওয়া হয়।


এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিকমাধ্যমে পোস্ট করেন মিমি। তিনি জানান, মঞ্চে এমন অপেশাদার আচরণ এবং অসম্মান কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আত্মসম্মান রক্ষার্থেই তিনি বিষয়টি নিয়ে বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অন্যদিকে অনুষ্ঠানের আয়োজকরা মিমির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন।


তাদের দাবি, চুক্তিমতো সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও মিমি পৌঁছান রাত সাড়ে ১১টার পর। কনকনে শীতে কয়েক ঘণ্টা অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিতেই তারা মিমিকে আর পারফর্ম করতে দেননি।

মিমির মতে, কোনোরকম পূর্বাভাস ছাড়াই মঞ্চে এভাবে একজন শিল্পীকে অপমান করা অত্যন্ত ন্যক্কারজনক।


বর্তমানে অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তারা আয়োজক এবং প্রত্যক্ষদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।