বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমআজকের শীর্ষ সংবাদশাহরুখের পর্দার চরিত্র ব্যক্তিগতভাবে মানতে চাননি প্রীতি!

শাহরুখের পর্দার চরিত্র ব্যক্তিগতভাবে মানতে চাননি প্রীতি!

আইকন
ন্যাশনাল বার্তা
২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শাহরুখের পর্দার চরিত্র ব্যক্তিগতভাবে মানতে চাননি প্রীতি!

নির্মাতা করণ জোহরের ক্যারিয়ারের সবচেয়ে সাহসী সিনেমার মধ্যে অন্যতম ‘কাভি আলবিদা না কহনা’। ২০০৬ সালে মুক্তি পায় এটি। নিউ ইয়র্ক শহরের পটভূমিতে দাঁড়িয়ে এটি হিন্দি সিনেমার সেই অস্বস্তিকর এলাকায় ঢুকে পড়েছিল, যেখানে সাধারণত ক্যামেরা ঘোরাতে ভয় পেত বলিউড -অসুখী দাম্পত্য, সম্পর্কের ভেতরের শূন্যতা, আর সামাজিকভাবে গ্রহণযোগ্য সীমার বাইরে গিয়ে সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা।

সম্প্রতি এক অনুষ্ঠানে করণ জোহর নিজেই জানিয়েছেন, এই সিনেমার আবেগঘন গল্প মানসিকভাবে ভীষণ প্রভাব ফেলেছিল অভিনয়শীল্পীদের ওপর।

‘কাভি আলবিদা না কহনা’ সিনেমার কেন্দ্রে রয়েছে দেব (শাহরুখ খান) ও মায়া (রানি মুখার্জি)। দেবের স্ত্রী রিয়া (প্রীতি জিন্টা) এবং মায়ার স্বামী ঋষি (অভিষেক বচ্চন)। দু’টি দাম্পত্যই ভেতর থেকে অপূর্ণ, নিঃসঙ্গতায় ভরা। হঠাৎ এক আকস্মিক সাক্ষাৎ দেব ও মায়াকে টেনে নিয়ে যায় এক অপ্রত্যাশিত ঘনিষ্ঠতার দিকে।

শারীরিক ও মানসিক দুইই। এই সম্পর্ক যেমন তাদের মনের ক্ষত সারায়, তেমনই নৈতিক দ্বন্দ্বেও ফেলে।

করণ জোহরের দৃষ্টিতে, এই সম্পর্ক কোনও কেলেঙ্কারি নয়। বরং এটি জন্ম নেয় অবহেলা, ভঙ্গুরতা আর অপূর্ণ প্রত্যাশা থেকে, যা বাস্তব জীবনের বহু দাম্পত্যেরই অপ্রকাশিত সত্য।

করণ সম্প্রতি জানান, সিনেমা নির্মাণের সময় প্রীতি জিন্টার পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল, কীভাবে শাহরুখ খানের চরিত্র এমন একজন নারীকে ঠকাতে পারে। করণ বলেন, ‘ও বিষয়টা খুব ব্যক্তিগতভাবে নিচ্ছিল। আমি ওকে এক পাশে নিয়ে হাঁটতে বেরোই। ওকে বলি, এটা প্রীতি জিন্টা নয়, রিয়া। ঘটনাটা রিয়ার সঙ্গে ঘটছে।

তবে শুধু প্রীতি নন, ছবির ভারী ও জটিল আবেগ সবাইকেই নাড়িয়ে দিয়েছিল। করণ আরও বলেন, আমার মনে আছে, একটা সময় অভিষেক ভেঙে পড়েছিল। সিনেমায় একটা আবেগপ্রবণ দৃশ্য ছিল, যেখানে ও একেবারে কেঁদে ফেলেছিল। আবার এমন মুহূর্তও ছিল, যখন দেখতাম রানি চুপচাপ, বিষণ্ণ হয়ে বসে আছে। তখন বুঝেছিলাম, সবাই নিজের নিজের মাথার ভেতর দিয়ে কিছু না কিছু লড়াই করছে। কারণ সিনেমাটা এমন সব আবেগী ও সামাজিক বাস্তবতার কথা বলে, যেগুলো মানুষ অনুভব করে, কিন্তু মুখে আনতে চায় না। পুরো অভিজ্ঞতাটাই ছিল ভীষণ অস্থির, তোলপাড় করা।

মুক্তির পর ‘কাভি আলবিদা না কহনা’ দর্শকদের স্পষ্টভাবে দু’ভাগে ভাগ করে দেয়। কেউ সিনেমার সাহস আর গভীর আবেগের প্রশংসা করেন, আবার কেউ দাম্পত্য ও বিশ্বস্ততা নিয়ে প্রচলিত ধারণাকে প্রশ্ন করায় সিনেমাটিকে সমালোচনার মুখে ফেলেন।

তবু সময়ের সঙ্গে এক কথা পরিষ্কার, ‘কাভি আলবিদা না কহনা’ বলিউডের প্রথম দিকের মূলধারার সিনেমাগুলোর মধ্যে অন্যতম, যা বৈবাহিক ভাঙনের মতো স্পর্শকাতর বিষয়কে সৎ ও সংবেদনশীলভাবে বিশ্লেষণ করার সাহস দেখিয়েছিল।