বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমআন্তর্জাতিকবিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও

বিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও

আইকন
ন্যাশনাল বার্তা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
বিশ্ববাজারে সোনার দামে টানা ধস, প্রভাব পড়ছে দেশের বাজারেও

বছরের শুরুতে একের পর এক রেকর্ড গড়ে ঊর্ধ্বমুখী থাকা সোনার দামে হঠাৎ করেই বড় ধরনের পতন দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দামে টানা ধস নামায় এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের বাজারেও।

গত বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম সাড়ে ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করলেও মাত্র একদিনের ব্যবধানে বড় পতন ঘটে। শুক্রবার (৩০ জানুয়ারি) এক ধাক্কায় সোনার দাম কমে যায় প্রায় ৮ দশমিক ২২ শতাংশ। দরপতনের এই ধারা শনিবারও (৩১ জানুয়ারি) অব্যাহত থাকে।
এদিন বেলা সোয়া ১২টার দিকে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম দাঁড়ায় ৪ হাজার ৮৯৩ দশমিক ২ ডলারে।

রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে প্রায় ৬৬০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। এত অল্প সময়ে এমন বড় দরপতন বিশ্ববাজারে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

খাত সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন, ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সম্প্রতি নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ে। এতে দাম দ্রুত বেড়ে রেকর্ড পর্যায়ে পৌঁছায়। তবে স্বল্প সময়ে বড় মুনাফা পাওয়ায় অনেক বিনিয়োগকারী এখন লাভ তুলে নিতে শুরু করেছেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হওয়া এবং সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকতে পারে—এমন ইঙ্গিতও সোনার দামে চাপ সৃষ্টি করছে। এসব কারণের সঙ্গে স্বাভাবিক মূল্য সংশোধন যুক্ত হয়ে সাম্প্রতিক দরপতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

বিশ্ববাজারের এই বড় পতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের সোনার বাজারে। শুক্রবার এক ধাক্কায় ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমার পর শনিবার (৩১ জানুয়ারি) আরও বড় দরপতনের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিন ভরিপ্রতি সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়। ফলে মাত্র দুই দফায় দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সোনার নতুন এই দাম কার্যকর হয়েছে।

সোনার পাশাপাশি দেশের বাজারে কমেছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৯৪০ টাকায়,
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা
এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।

আরও খবর
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
ইসরাইলের সাথে আলোচনার সিদ্ধান্তে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ
ইসরাইলের সাথে আলোচনার সিদ্ধান্তে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সৌদি আরবের আট বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সৌদি আরবের আট বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ