বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমজাতীয়কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

আইকন
ন্যাশনাল বার্তা
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
কৃত্রিম পদ্ধতিতে ইলিশ চাষের অনুমতি দেয়নি সরকার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম (আরএএস) বা অন্য কোনো ইনডোর ও নিয়ন্ত্রিত পদ্ধতিতে ইলিশ মাছ চাষের বিষয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত বা অনুমোদন নেই। ফলে এ ধরনের পদ্ধতিতে ইলিশ চাষ বা সংশ্লিষ্ট কোনো কার্যক্রম পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়নি বলে স্পষ্ট জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম পরিবেশে ইলিশ চাষ সংক্রান্ত আলোচনা ও তথ্যের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যালোচনায় দেখা যায়, ইলিশ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য। দেশের নদী ও উপকূলীয় প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং ঐতিহ্য ও জীবিকার সঙ্গে ইলিশ ওতপ্রোতভাবে জড়িত। ইলিশের উৎপাদন মূলত প্রাকৃতিক প্রজনন চক্রের ওপর নির্ভরশীল হওয়ায় এ সংক্রান্ত যেকোনো উদ্যোগ অত্যন্ত সংবেদনশীল।

মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে আরএএস বা নিবিড় পদ্ধতিতে ইলিশ চাষের কোনো সরকারি অনুমোদন নেই। ইলিশ সংক্রান্ত যেকোনো গবেষণা বা প্রযুক্তিগত কার্যক্রম অবশ্যই বিদ্যমান আইন ও নীতিমালা অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন সাপেক্ষে হতে হবে। অনুমোদনবিহীন কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করা হয়েছে।

জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে কান না দিয়ে সরকারি তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। উল্লেখ্য, সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপ ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে আরএএস প্রযুক্তিতে ইলিশ ও সামুদ্রিক মাছ চাষের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিল, যার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই স্পষ্টীকরণ এলো।


আরও খবর
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি
বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি
ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ
ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ
ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি
ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি
নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন
নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন
আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের
আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের
জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণিসম্পদ ধ্বংস, ৩০ কোটি টাকার বেশি আর্থিক লোকসানের প্রাক্কলন
চট্টগ্রাম বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণিসম্পদ ধ্বংস, ৩০ কোটি টাকার বেশি আর্থিক লোকসানের প্রাক্কলন