বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমআন্তর্জাতিকভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের আর্থিক ক্ষতির আশঙ্কা কতটা বাস্তব?

ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের আর্থিক ক্ষতির আশঙ্কা কতটা বাস্তব?

আইকন
ন্যাশনাল বার্তা
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ভারত ম্যাচ বয়কট: পাকিস্তানের আর্থিক ক্ষতির আশঙ্কা কতটা বাস্তব?

বিশ্বকাপের গ্রুপ পর্বে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ এবার অনুষ্ঠিত হচ্ছে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির ভূমিকার প্রতিবাদ জানিয়ে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আইসিসির সম্ভাব্য আর্থিক ক্ষতি এবং পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা বা জরিমানার আশঙ্কা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিশ্লেষকদের একটি অংশের দাবি, ভারত–পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির হাজার কোটি টাকারও বেশি রাজস্ব ক্ষতি হতে পারে। পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে আর্থিক জরিমানা, অংশগ্রহণ ফি কাটা কিংবা ভবিষ্যতে আইসিসি ও এশিয়া কাপের মতো বড় আসর থেকে নিষেধাজ্ঞার কথাও শোনা যাচ্ছে। তবে বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায়, এসব আশঙ্কা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম।

এর মূল কারণ বয়কটের সিদ্ধান্তটি কার পক্ষ থেকে এসেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথমে সংহতি প্রকাশ করে বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দেয়। এরপর বোর্ড সভাপতি মহসিন নাকভি পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পরই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট বোর্ড নয়, সরাসরি দেশটির সরকার ঘোষণা করেছে।

ক্রিকেট ইতিহাসে সরকার নির্দেশিত ম্যাচ বয়কটের একাধিক নজির রয়েছে। ১৯৯৬ সালের বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা সফর বাতিল করেছিল। একইভাবে ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সরকারী নির্দেশে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করে।

এই সব ক্ষেত্রেই আইসিসি সংশ্লিষ্ট বোর্ডগুলোকে পূর্ণ রাজস্ব ও অংশগ্রহণ ফি পরিশোধ করেছে এবং কোনো ধরনের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করেনি। কারণ আইসিসি বরাবরই সরকার নির্দেশিত সিদ্ধান্তকে বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত থেকে আলাদা হিসেবে বিবেচনা করে থাকে।

একই যুক্তিতে বলা যায়, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত যেহেতু পাকিস্তান সরকারের পক্ষ থেকে এসেছে, তাই দেশটির বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা খুবই কম। বরং অতীতের নজিরগুলো পাকিস্তানের অবস্থানকেই শক্তিশালী করছে।



আরও খবর
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে অতিরিক্ত মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে, সবচেয়ে বেশি ঝুঁকিতে প্রবীণরা
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
ইরান ইস্যুতে মিত্রদের ধৈর্যচ্যুতি এবং বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একাকীত্ব
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
জ্বালানির চড়া মূল্যে সংকটে ভারতের বিমান খাত এবং কার্যক্রম বন্ধের আশঙ্কা
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
পরিবর্তিত বিশ্ব রাজনীতিতে অকার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নীতি
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
আকাশপথ নিরাপদ হওয়ায় ইরানের ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় সচল
ইসরাইলের সাথে আলোচনার সিদ্ধান্তে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ
ইসরাইলের সাথে আলোচনার সিদ্ধান্তে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে তীব্র বাদানুবাদ
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সৌদি আরবের আট বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ
পাকিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে সৌদি আরবের আট বিলিয়ন ডলারের বিশাল সহায়তা প্যাকেজ