বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমদর্শনীয় স্থানহুট করে পালিয়ে যাওয়ার আমাদের কোনো জায়গা নেই: তারেক রহমান

হুট করে পালিয়ে যাওয়ার আমাদের কোনো জায়গা নেই: তারেক রহমান

আইকন
ন্যাশনাল বার্তা
৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
হুট করে পালিয়ে যাওয়ার আমাদের কোনো জায়গা নেই: তারেক রহমান

প্লেনে চড়ে হুট করে পালিয়ে যাওয়ার বিএনপির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আমরা এই দেশেই থাকব, কাজেই এই দেশের উন্নয়নও আমাদেরই করতে হবে।”

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁর এটিম মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, “জনগণ যার পাশে থাকে, কেউ তাকে আটকাতে পারে না। জনগণ পাশে ছিল বলেই বিএনপিকে কেউ আটকাতে পারেনি। আজ বিএনপি এই পর্যায়ে এসেছে জনগণের শক্তিতেই।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আমি আমার পরিকল্পনার কথা বলেছি, এখন আপনাদের পরিকল্পনা ১২ তারিখে বিএনপিকে জয়ী করা।”

গত ১৭ বছরের শাসনামল নিয়ে প্রশ্ন তুলে তারেক রহমান বলেন, “এখানে এসে শুনছি শুধু দাবি আর দাবি। এত দাবি থাকলে গত ১৭ বছরে কী হলো? উন্নয়ন কোথায়? আমরা যেহেতু এই দেশেই থাকব, তাই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই।”

বক্তব্যের শুরুতেই তিনি নওগাঁ জেলার ৮ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং তাদের নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “যারা নির্বাচিত হবেন, তারাই এলাকার সমস্যা ও দাবিগুলো দেখবেন। তাই যোগ্যদেরই নির্বাচিত করতে হবে।”

কৃষি খাতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এই জেলা ধানের ভাণ্ডার। বছরে তিনটি ধান উৎপাদনের সূচনা হয়েছিল শহীদ জিয়াউর রহমানের আমলে বরেন্দ্র প্রকল্প চালুর মাধ্যমে। আমাদের প্রধান পেশা কৃষি—তাই কৃষকদের ভালো রাখতে হবে।”

তিনি জানান, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য চালু করা হবে ‘কৃষি কার্ড’। এই কার্ডের মাধ্যমে কৃষক এক ফসলের সব উপকরণ সংগ্রহ করতে পারবেন, যা তাদের অর্থনৈতিক ভিত শক্ত করবে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়ক হবে।

আম চাষের সম্ভাবনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, “নওগাঁ আমের জন্য বিখ্যাত হলেও হিমাগার না থাকায় অনেক সময় আম নষ্ট হয়। এ সমস্যা সমাধানে রেললাইন সংযোগের দিকে নজর দেওয়া হবে, যাতে স্বল্প খরচে ও দ্রুত আম দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো যায়।”

তিনি আরও বলেন, বিএনপির পরিকল্পনায় রয়েছে—নারীদের জন্য পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা। গ্রামীণ মা ও শিশুদের জন্য ঘরে বসেই প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থাও থাকবে।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, “শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়াই সব নয়। খেলাধুলার মাধ্যমেও সুনাম ও অর্থনৈতিক আয় সম্ভব। শিক্ষিত যুবকদের জন্য কৃষিভিত্তিক অঞ্চল গড়ে তোলা হবে। যারা শিল্পকারখানা গড়ে তুলবে, তাদের স্বল্প সুদে ঋণ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আইটিতে দক্ষদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়োজিতদের প্রসঙ্গে তিনি বলেন, “মসজিদ ও মাদরাসার খতিব, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের জন্যও বিএনপির পরিকল্পনা রয়েছে।