বুধবার , ২৯ জুলাই ২০২৬
 বুধবার , ২৯ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমস্থানীয় সংবাদসিলেটে দুই ওলির মাজারে মুসল্লিদের ঢল, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত শবে বরাত

সিলেটে দুই ওলির মাজারে মুসল্লিদের ঢল, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত শবে বরাত

আইকন
ন্যাশনাল বার্তা
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সিলেটে দুই ওলির মাজারে মুসল্লিদের ঢল, ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত শবে বরাত

সজল আহমেদ | সিলেট প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র লায়লাতুল বরাত বা শবে বরাত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এ পবিত্র রজনী পালন শুরু করেন, যা চলবে বুধবার ভোর পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারও শবে বরাত উপলক্ষে সিলেটের দুই ওলির মাজার—হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নগরীর দরগাহ গেইট ও খাদিমনগর এলাকায় হাজারো মুসল্লি জড়ো হতে থাকেন। কেউ নফল নামাজ আদায় করছেন, কেউ কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন, আবার কেউ মাজার জিয়ারতে অংশ নিচ্ছেন।

জানা গেছে, শবে বরাত উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সিলেটের এই দুই ওলির মাজারে আসেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। অনেককে এক মাজার থেকে অন্য মাজারে যেতে দেখা যায়। মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও আত্মশুদ্ধির আশায় রাতভর ইবাদতে মগ্ন থাকেন তারা।

সরেজমিনে দেখা যায়, মাজার এলাকায় প্রবেশের প্রতিটি গেইটে মুসল্লিদের সারি। একদিক দিয়ে প্রবেশ, অন্যদিক দিয়ে বের হওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। মাজার মসজিদ ও আশপাশের কবরস্থানেও ছিল মুসল্লিদের উপস্থিতি। অনেকে ইবাদতের পাশাপাশি মাজার এলাকা ঘুরে দেখেন।

শবে বরাতকে কেন্দ্র করে মাজারসংলগ্ন এলাকায় জমে উঠেছে বেচাকেনা। টুপি, আতর, গোলাপজল, আগরবাতি, মোমবাতি, তাসবিহসহ নানা ধর্মীয় সামগ্রীর পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রবেশপথে সারিবদ্ধভাবে বসতে দেখা গেছে ভিক্ষুকদের। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভিক্ষুকরা বেশি দানের আশায় এখানে ভিড় জমান। মুসল্লিরাও সামর্থ্য অনুযায়ী দান-খয়রাত করেন।

দুই ওলির মাজার ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সন্ধ্যার পর থেকেই মসজিদগুলোতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকির-আজকারে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে কবরস্থানে গিয়ে আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

মুসল্লিদের অনেকেই জানান, তারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ইবাদতে অংশ নিয়েছেন। নিজেদের পরিবার, সমাজ ও দেশবাসীর কল্যাণ এবং বিপদ-আপদ থেকে মুক্তির জন্য দোয়া করেছেন তারা।

এদিকে শবে বরাত উপলক্ষে অনেক পরিবারে তৈরি করা হয় হালুয়া ও নানা সুস্বাদু খাবার। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীদের মধ্যে এসব খাবার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, আরবি শাবান মাসের ১৫ তারিখের রাত (১৪ তারিখ দিবাগত রাত) মুসলমানদের কাছে শবে বরাত বা ‘মুক্তির রাত’ হিসেবে পরিচিত। ফারসি শব্দ ‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ রাতে পরম করুণাময় আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমত ও ক্ষমার দরজা খুলে দেন।

আরও খবর
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত