বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
 বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
সাম্প্রতিক
জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও চোরাচালান রোধে কঠোর সিদ্ধান্তের অঙ্গীকার জৈন্তাপুরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার অপরাজিত থাকার নতুন বিশ্বরেকর্ড গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুযোগে চীনে ইরানের বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি বাংলাদেশের সাধারণ পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদদের প্রতিচ্ছবি নিহত সেনাসদস্যদের স্মরণে ইরানি লক্ষ্যবস্তুতে বিধ্বংসী সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের ভূরাজনৈতিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যে বড় লাফ দেশের ১৭টি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়ার পূর্বাভাস ও নদী বন্দরে সতর্ক সংকেত জারি বিশ্বকাপ জয়ের পরম আনন্দক্ষণে নিজের ট্রফি আদর্শ নেইমারকে উৎসর্গ করলেন স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস নেপথ্য নায়কদের গ্লাভসযুদ্ধে নির্ধারণ হবে বিশ্বসেরার মুকুট এমবাপ্পের কীর্তিতে ফাইনালের আগে রেকর্ড ও গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে মেসি মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার লড়াইয়ে আর্জেন্টিনার আবেগ ও স্পেনের গাণিতিক কৌশলের মহাদ্বৈরথ লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মহাদ্বৈরথ ঘিরে বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম রেকর্ড ৭৪ লাখে পৌরসভা গঠনের ঐতিহাসিক গেজেট প্রকাশের মাধ্যমে সিলেটের জৈন্তাপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের চূড়ান্ত বাস্তবায়ন শুরু হয়েছে সংবিধান সংস্কার নয় সংশোধন চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ ঘিরে বিভ্রান্তি নতুন ভোটার হওয়ার সুযোগ ঘোষণা করে চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করল নির্বাচন কমিশন আগস্ট মাসে দুই দফায় টানা চার দিন করে দীর্ঘ ছুটির দারুণ সুযোগ মিলছে চাকরিজীবীদের দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর জৈন্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জৈন্তাপুরে মেয়াদোত্তীর্ণ অস্থায়ী পশুর হাটে প্রশাসনের উচ্ছেদ অভিযান জৈন্তাপুরে মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের বিশেষ সভা অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত মুক্তিযুদ্ধের সংগঠক শাজাহান সিরাজের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
হোমশিক্ষা / ক্যাম্পাস সংবাদশিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের ভূমিকা অপরিসীম —ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন

শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের ভূমিকা অপরিসীম —ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন

আইকন
ন্যাশনাল বার্তা
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের ভূমিকা অপরিসীম —ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, একটি ফুল যেমন সঠিক পরিচর্যা ছাড়া ফুটে উঠতে পারে না, তেমনি শিক্ষার্থীদের মেধা ও চরিত্র বিকাশেও প্রয়োজন নিয়মিত যত্ন ও সচেতন অভিভাবকত্ব। অভিভাবকদের সামান্য দায়িত্বহীনতাও শিক্ষার্থীদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি বলেন, শিক্ষাজীবন থেকেই একজন শিক্ষার্থীর আগামীর ভিত গড়ে ওঠে। এই ভিত যত শক্ত হবে, তার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে এবং সেই সাফল্য ব্যক্তি ছাড়িয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজে আসবে। এ জন্য তিনি সকল অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিসি বলেন, “আজ তোমাদের চোখে যে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে, সেটিই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি। মনে রেখো—নম্বর বা গ্রেড কখনোই একজন মানুষকে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করে না। সততা, মানবিকতা, দায়িত্ববোধ ও শেখার আগ্রহ—এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের সফল করে তোলে।”

তিনি আরও বলেন, আজকের এই সংবর্ধনা একটি অনুপ্রেরণামাত্র। প্রকৃত সম্মান তখনই পূর্ণতা পাবে, যখন শিক্ষার্থীরা নিজেদের কাজ, চরিত্র ও অবদানের মাধ্যমে সমাজকে আলোকিত করবে। এ সময় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়ার মতো মহতী উদ্যোগ গ্রহণ করায় তিনি মধুশহীদ যুব ফোরামের সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

শনিবার (৩১ জানুয়ারি) মধুশহীদ যুব ফোরামের উদ্যোগে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

মধুশহীদ যুব ফোরামের সভাপতি পিংকু আবদুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি লিয়াকত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ল’ কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ কাওছার আহমদ, মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি আলহাজ্ব মল্লিক চৌধুরী এবং রুদন জামে মসজিদের সেক্রেটারি মো. আলাউদ্দিন বাদশাহ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মধুশহীদ যুব ফোরামের সহ-সভাপতি মো. গুলজার খান, সাধারণ সম্পাদক মুজাহিদ খান শুলশান, যুগ্ম সম্পাদক আব্দুর রকিব শাহীন, জাকারিয়া আহমদ, আবু সাইদ মো. তাইফ, অর্থ সম্পাদক রুমন আহমদ, প্রচার সম্পাদক রেহান আহমদ, সমাজসেবা সম্পাদক হাসানুজ্জামান রাসেল, সাংস্কৃতিক সম্পাদক মো. হারুন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শামীম আহমদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইসমাইল হোসেন।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হানিফ আহমদ, মো. আরিফুর রহমান আরিফ, মো. আরব হোসেন, মো. মামুন খান ও মো. সান্টু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ সাফওয়ান আহমদ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের এই সাফল্যের পেছনে যাঁরা নীরবে অবদান রেখেছেন—তোমাদের বাবা-মা, শিক্ষক ও অভিভাবক—তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকতে হবে। তাঁদের বিশ্বাস ও ত্যাগই তোমাদের এগিয়ে যাওয়ার শক্তি। শুধু ভালো শিক্ষার্থী নয়, আগামী দিনের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। জ্ঞানকে মানবতার সেবায় কাজে লাগিয়ে দেশ ও সমাজের জন্য নিজেকে প্রস্তুত করাই হোক আজকের শপথ।